ভারতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু
প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২, ১:৫৯ পিএম

ভারতের কেরালা রাজ্যে মাঙ্কিপক্সে আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। এর মধ্য দিয়ে ভারতে মাঙ্কিপক্সে প্রথম কারও মৃত্যু হলো। খবর বার্তা সংস্থা এএনআইয়ের।

ভারতীয় সংবাদমাধ্যম ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, মাঙ্কিপক্স মৃত ব্যক্তির বয়স ২২ বছর। তিনি কেরালার ত্রিশুর জেলার বাসিন্দা।

এনএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, ভারতে নয়, অন্য একটি দেশে ওই তরুণের মাঙ্কিপক্স সংক্রমণ শনাক্ত হয়েছিল।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ওই তরুণের মাঙ্কিপক্স শনাক্ত হয়। গত ২২ জুলাই তিনি ভারতে এসেছিলেন। 

ভারতে আসার পরপরই মানসিক অবসাদ ও মস্তিষ্কের প্রদাহ নিয়ে ওই তরুণ কেরালার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

দ্য নিউজ মিনিট নামে আরেকটি সংবাদমাধ্যম বলছে, ১৯ জুলাই আমিরাতে ওই তরুণের মাঙ্কিপক্স শনাক্ত হয়। জ্বর নিয়ে ২৭ জুলাই হাসপাতালে ভর্তি হন তিনি।

ইতোমধ্যে কেরালার স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে মাঙ্কিপক্স সংক্রমিত তরুণের মৃত্যু নিয়ে একটি তদন্ত শুরু করার জন্য। তদন্তে তাঁর মৃত্যুর কারণ উদ্ঘাটনের চেষ্টা করা হবে।

ভারতে এখন পর্যন্ত পাঁচজনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এর মধ্যে চারজন কেরালা ও একজন দিল্লির। কেরালার চারজন সম্প্রতি বিদেশ থেকে ভারতে ফেরেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft