‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’
প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২, ১:১৬ পিএম

গত কয়েক মাসে ভারতীয় মডেল ও অভিনয়শিল্পীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েই চলেছে। বেশ কয়েকজন ভারতীয় অভিনয়শিল্পীর রহস্যময় মৃত্যু হয়েছে। 

বিশেষ করে কলকাতায় একের পর এক অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়।  ময়নাতদন্তে এসব মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছে পুলিশ।

এবার মালায়লাম ইন্ডাস্ট্রির এক অভিনেতার মরদেহ উদ্ধার করেছে কেরালা পুলিশ। তার নাম সারথ চন্দ্রন। তিনি কেরালার কক্কড়ে থাকতেন। খবর জি-নিউজের।

প্রাথমিক তদন্তের পর পুলিশ দাবি করেন, ৩৭ বছর বয়সি এ অভিনেতা আত্মহত্যা করেছেন। 

কারণ অভিনেতার মরদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গেছে।  সেখানে সারথ লিখে গেছেন— ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।

তবে কী কারণে সারথ আত্মহননের পথ বেছে নিয়েছিলেন, তার কারণ জানাতে পারেনি পুলিশ। 

তবে পুলিশের ধারণা ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে অবসাদের কারণে সারথ এ পথ বেছে নিয়েছেন। 

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই সারথ অবসাদে ভুগছিলেন।

এদিকে সারথের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালায়ালাম ছবির দুনিয়ায়।  তার আত্মহত্যার খবরে কার্যত হতবাক ইন্ডাস্ট্রির অনেকেই।

প্রসঙ্গত, কয়েকটি মালায়লাম সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন সারথ চন্দ্রন। এর মধ্যে রয়েছে ‘অঙ্গামালি ডায়েরিজ’, ‘ওরু মেক্সিকান আপার্থা’র মতো জনপ্রিয় সিনেমা।


-জ/অ
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft