ভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষে নিহত ১, আহত ৫০
প্রকাশ: রোববার, ৩১ জুলাই, ২০২২, ৯:১৩ পিএম

ভোলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল গ্যাসের মূল্যবৃদ্ধি এবং লোড-শেডিংয়ের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। 

জানা গেছে, এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং ৬ পুলিশ সদস্যসহ বিএনপির অন্তত ৫০ জন আহত হয়েছেন। নিহত আব্দুর রহিম ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সেচ্ছাসেবক দলের নেতা।

ভোলা জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শোপন বলেন, রোববার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ভোলায় সমাবেশ করে বিক্ষোভ করতে গেলে পুলিশ আমাদের বাধা দেয়। এসময় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এতে তাদের অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। 

এছাড়াও পুলিশের গুলিতে আব্দুর রহিম নামে একজন নিহত হয়েছেন। আহতদের ভোলা সদর ও বরিশাল মেডিকেলে ভর্তি করা করা হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনও করা হবে বলে তিনি জানান।

ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর আক্রমণ করলে পুলিশ বাধা দেয়। 

তিনি আরও জানান, এতে পুলিশের বেশ কয়েকজন সদস্যও আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

ভোলা সদর হাসপাতালের আরএমও নিরুপম সরকার জানান, ভোলা সদর হাসপাতালে একটি গুলিবিদ্ধ লাশ রাখা হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft