বিশ্বকে বড় সংকটের মুখে দাঁড় করিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: প্রধানমন্ত্রী
প্রকাশ: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৩:০৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডি-৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডি-৮ সিসিআই) বিজনেস ফোরাম এক্সপোর অনুষ্ঠানে বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বিশ্বকে বড় ধরনের সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে। 

বুধবার (২৭ জুলাই) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডি-৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডি-৮ সিসিআই) বিজনেস ফোরাম এক্সপোর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারি, সংঘাত, খাদ্য ও জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্ব একটি কঠিন সময় পার করছে। পণ্যের মূল্যবৃদ্ধি মানবিক বিপর্যয়ের দিকে নিচ্ছে।

তিনি বলেন, আসুন সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে আমাদের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে একসঙ্গে কাজ করি।

এসময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তী সময় নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার ফলে সারাবিশ্বে সৃষ্ট মানবিক সংকট সাহসিকতার সঙ্গে মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তী সময় নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞায় সারাবিশ্বে খাদ্য, সার, বিদ্যুৎ-জ্বালানি এবং অন্যান্য পণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যাহত হচ্ছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft