শাবি শিক্ষার্থী হত্যায় জড়িত গ্রেফতার ৩ জন
প্রকাশ: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ২:২৮ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২৭ জুলাই) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এসময় তিনি জানান, তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত চাকু ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

আজবাহার আলী শেখ বলেন, বুলবুল হত্যায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে কামরুল আহমেদকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বাকি দুইজনকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা থানায় পুলিশের হেফাজতে আছে। তাদের নিকট থেকে বুলবুল হত্যায় ব্যবহৃত ছুরি ও বুলবুলের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত তিনজন হলেন- কামরুল আহমেদ (২২), আবুল হোসেন (১৮) ও মোহাম্মদ হাসান (১৮)। তাদের সবার বাড়ি সিলেটের এয়ারপোর্ট থানার অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী টিলারগাঁও এলাকায়। জানা যায়, তারা সবাই পেশায় রাজমিস্ত্রি।

হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আটক কামরুল ইসলামের টিলাগাঁওয়ের বাড়ি থেকে বুধবার (২৭ জুলাই) সকালে মোবাইল এবং ওই ছুরিটি উদ্ধার করা হয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft