সবচেয়ে সাংঘাতিক অপরাধ হচ্ছে ব্যাংকে: হাইকোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৪:০০ পিএম আপডেট: ২৬.০৭.২০২২ ৪:১৯ পিএম

দেশের সবচেয়ে বড় অপরাধ সংঘটিত হয় ব্যাংক খাতে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৬ জুলাই) এক মামলায় ইসলামী ব্যাংকের চার কর্মকর্তার জামিন শুনানিকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। 

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, সবচেয়ে সাংঘাতিক অপরাধ সংঘটিত হচ্ছে ব্যাংকে। এ খাতে বড় বড় অপরাধ করে দেশটাকে পঙ্গু করে দিচ্ছেন। এসময় আদালত আরও বলেন, এভাবে চললে দেশটা আগাবে কীভাবে। 

আসামিদের উদ্দেশে আদালত বলেন, আপনাদের জেলে পাঠাতাম কিন্তু টাকার পরিমাণ কম হওয়ায় আত্মসমর্পণের সুযোগ দেওয়া হলো।

পরে আদালত আগামী চার সপ্তাহের মধ্যে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেন। ঋণ জালিয়াতি সংক্রান্ত এক মামলায় চার আসামির জামিন চাইলে আদালত এ আদেশ দেন।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন ও দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft