শাবি শিক্ষার্থী হত্যার ঘটনায় মামলা
প্রকাশ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ১১:১২ এএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী বুলবুল আহমেদ সোমবার (২৫ জুলাই) রাতে ক্যাম্পাসের অভ্যন্তরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

এ ঘটনায় সোমবার (২৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে শাবির রেজিস্ট্রার ইসফাকুল হোসেন বাদী হয়ে সিলেট মেট্রোপলিটনের শাহজালাল থানায় মামলা করেন।

জানা যায়, সোমবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে গাজীকালুর টিলায় ছুরিকাঘাতে ওই ছাত্র নিহত হয়েছেন। ওই ছাত্র লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
 
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বলেন, বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছুরিকাঘাতে আহত হয় লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদ।

তিনি আরও জানান, তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকে ও হাতে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানান তিনি।

বুলবুলের বাড়ি নরসিংদী সদরের চিনিশপুর নন্দিপাড়ায়। তার বাবার নাম ওহাব আলী।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft