ইরাকে সামরিক ঘাঁটিতে রকেট হামলা
প্রকাশ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ১০:২৩ এএম

ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত তুরস্কের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে।

ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে তুরস্ক ব্যাপক হামলা চালানোর কয়েকদিন পর সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় তুর্কি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হলো। খবর তাসনিম নিউজের।

ইরাকের কর্তৃপক্ষ জানিয়েছে, রকেট হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। গত কয়েকদিনের মধ্যে এ নিয়ে তুর্কি ঘাঁটিতে দুই দফা রকেট হামলা হলো।

ইতোমধ্যে সারাইয়া আউলিয়া আদ-দাম নামে একটি সংগঠন একটি ভিডিও বার্তা প্রকাশ করে এ হামলার দায় স্বীকার করেছে। 

সংগঠনটি বলেছে, তারা হামলায় ১২২-এমএম গ্রাদ রকেট ব্যবহার করেছে। সংগঠনটি হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, তারা তুরস্কের ভিতরে যুদ্ধ টেনে নিয়ে যাবে।

উল্লেখ্য, গত ২০ জুলাই কুর্দিস্তানে তুরস্কের বোমা হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত ও ২০ জন আহত হয়। এ হামলার জেরে তুর্কি ঘাঁটিতে একের পর এক রকেট হামলা হচ্ছে।


-জ/অ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft