চবিতে যৌন নিপীড়ন: হাটহাজারী কলেজের ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
প্রকাশ: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১১:৩৩ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত হাটহাজারী সরকারি কলেজের দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৭ জুলাই রাতে চবির প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় চবির ২ শিক্ষার্থী ও হাটহাজারী কলেজের ২ শিক্ষার্থীসহ ৫ জনকে গ্রেপ্তার করে র‌্যাব।

হাটহাজারী সরকারি কলেজের ওই দুই শিক্ষার্থী হলেন-অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মাসুদ রানা এবং নূর হোসেন শাওন।

তাদের বিষয়ে হাটহাজারী কলেজের অধ্যক্ষ গুল মোহাম্মদ বলেছিলেন, 'গণমাধ্যম থেকে বিষয়টি জেনেছি। এ বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবো।'


-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft