আন্দোলন প্রত্যাহার রনির
প্রকাশ: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১১:২১ পিএম আপডেট: ২৫.০৭.২০২২ ১১:২৫ পিএম

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের সঙ্গে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।

আজ সোমবার সন্ধ্যার ছয়টার দিকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির ও রেলের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারের সঙ্গে বৈঠকে বসেন তিনি। প্রায় চার ঘণ্টার বৈঠকে রনির ছয় দফা দাবি পূরণে সচিব ও মহাপরিচালক আশ্বাস দেন। এই আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন রনি।

রনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও ডিজির প্রতিশ্রুতির ভিত্তিতে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আমার আন্দোলনের সুযোগ নিয়ে তৃতীয় কোনও পক্ষ যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য আপাতত আন্দোলন স্থগিত ঘোষণা করছি।

-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft