ইবিএলে ২৮ হাজার টাকা বেতনে চাকরি
প্রকাশ: রোববার, ২৪ জুলাই, ২০২২, ৯:২৫ পিএম

ইস্টার্ন ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কন্টাক্ট সেন্টারে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : কন্টাক্ট সেন্টার এজেন্ট। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। পদ সংশ্লিষ্ট কাজে ৬ মাসের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন।

যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি  ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। অনলাইন সফটওয়্যার মডিউল ও এমএস অফিস প্যাকেজস চালনায় দক্ষ হতে হবে। যেকোনো শিফটে কাজের আগ্রহ থাকতে হবে।চূড়ান্ত নিয়োগের পর ঢাকার গুলশানর ব্রাঞ্চে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন ২৮০০০ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

আবেদনের শেষ তারিখ : ২৬ জুলাই, ২০২২

-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft