সিরাজগঞ্জে বাসচাপায় সাবেক চেয়ারম্যানের মৃত্যু
প্রকাশ: রোববার, ২৪ জুলাই, ২০২২, ৩:০০ পিএম

সিরাজগঞ্জের তাড়াশ থেকে ঢাকায় যাচ্ছিলেন দেশিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ মাস্টার (৭২)। পথিমধ্যে গাজীপুরের কালিয়াকৈর তেল পাম্পে গা‌ড়ি থামলে নামাজের জন্য রাস্তার উল্টো পাশের মসজিদে যাওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। 

স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তি‌নি।   

বিষয়টি নিশ্চিত করেন তার সফরসঙ্গী দেশিগ্রাম ইউনিয়নের আরেক সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। তিনি জানান, গতকাল (শনিবার ২৩ জুলাই) তারা মাইক্রোবাসযোগে ঢাকা যাচ্ছিলেন। পথে কালিয়াকৈর তেল পাম্পে গা‌ড়ি থামা‌লে সামাদ মাস্টার মাগরিবের নামাজ পড়ার জন্য নামেন। 

এ সময় তিনি অজু করে রাস্তার অপর পাশের মসজিদে যা‌চ্ছি‌লেন। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাস তা‌কে ধাক্কা দেয়। এ সময় তি‌নি মারাত্মক আহত হলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আব্দুস সামাদ মাস্টারের মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের জনগণ।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft