নতুনভাবে ফেসবুককে ঢেলে সাজাচ্ছে মেটা
প্রকাশ: রোববার, ২৪ জুলাই, ২০২২, ২:৪৭ পিএম

মেটা জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক অ্যাপের নিউজ ফিড ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছে। পরিবর্তনের অংশ হিসাবে  নতুন করে যুক্ত হয়েছে ভার্টিক্যাল ভিডিওর জন্য পৃথক বিভাগ। এ ছাড়াও পরিবারের সদস্য ও বন্ধুদের পোস্ট একটি পৃথক ট্যাবে দেখাবে ফেসবুক। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই ফেসবুক অ্যাপের হোমপেজটিও হবে টিকটকের মতো দেখতে। সেখানে পরপর ভার্টিক্যাল পাবলিক ভিডিও আসতে থাকবে।

সাম্প্র্রতিক মাসগুলোতে নিজস্ব মাধ্যমে থাকা ‘রিলস’-এর বুস্টিং বাড়ানোর পক্ষে মতামত দিয়ে আসছিলেন মেটার নির্বাহীরা। এটি অনেকটা টিকটকের স্বল্প দৈর্ঘ্যের ভিডিওর মতোই। যার মাধ্যমে অনেক কমবয়সি ব্যবহারকারীকেও আকৃষ্ট করতে পেরেছে সামাজিক ভিডিও শেয়ারিং মাধ্যমটি।

ফেসবুকের মূল নিউজ ফিড ট্যাব ‘হোম’-এ ব্যবহারকারী এখন থেকে অনুসরণ করেন না এমন ব্যবহারকারীর জনপ্রিয় পোস্টও দেখতে পাবেন। 

এক বিবৃতিতে মেটা বলেছে-এর মধ্যে আছে রিলস এবং স্টোরিজ। নিজস্ব ‘মেশিন লার্নিং র‌্যাংকিং’ পদ্ধতির মাধ্যমে ব্যবহারকারীকে পোস্ট পরামর্শ দেবে ফেসবুক। এ ছাড়া, পোস্ট পরামর্শ দেওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ প্রযুক্তিতে বিনিয়োগের কথাও জানিয়েছে প্রভাবশালী এ সামাজিক মাধ্যম। 

ফেসবুক পোস্টে মেটা সিইও জাকারবার্গ বলেছেন, ‘ফিডস’ নামের নতুন ট্যাবে আগের পদ্ধতিতে ব্যবহার করা যাবে ফেসবুক, যেখানে পরিচিত বন্ধু, পেজ এবং গ্রুপের পোস্ট দেখতে পাবেন ব্যবহারকারী। “ট্যাবের মধ্যে ‘ফিডস’ দেখা যাবে ক্রমানুসারে, কোন ধরনের নিজস্ব র‌্যাংকিং ব্যবস্থা ছাড়াই।”। মেটা আরও বলেছে, ফিডস-এর মধ্যে ‘সাজেস্টেড পোস্ট’ না থাকলেও এখনো বিজ্ঞাপন থাকবে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft