স্বর্ণের চেইন গিলেও শেষ রক্ষা হলো না!
প্রকাশ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ১০:১৬ পিএম

রাজধানীর মতিঝিলে এক শিশুর গলা দিয়ে স্বর্ণের চেইন ছিনিয়ে পালাতে গেলে আশেপাশের লোকদের হাতে ধরা পরে ছিনতাইকারী। সঙ্গে সঙ্গে চেইনটি গিলে ফেলে জুয়েল নামের ওই ছিনতাইকারী। পরে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢােমেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। তার পেট থেকে চেইনটি বের করার চেষ্ট চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে মতিঝিলের কমলাপুর রেলস্টেশন পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।  

ভুক্তভোগী সরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত নাসির উল্লাহ জানান, গ্রামের বাড়ি জামালপুর থেকে ট্রেনে করে ৮ বছরের শিশু সন্তানকে নিয়ে কমলাপুর রেলস্টেশনে আসেন। পরে মালিবাগ বাসায় ফেরার জন্য কমলাপুর পুলিশ বক্সের সামনে দাড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তারা। হঠাৎ এক ছিনতাইকারী তার সন্তানের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আশেপাশের লোকজন মিলে ধরে ফেললে চেইনটি গিলে ফেলে ছিনতাইকারি।  

নাসির উল্লাহ আরও জানান, মতিঝিল থানার পুলিশের সহযোগিতায় গিলে ফেলা স্বর্ণের চেইন উদ্ধারের জন্য ছিনতাইকারীকে হাসপাতালে আনা হয়। স্বর্ণের চেইনটির ওজন আট আনা বলে জানান তিনি।

হাসপাতালে আসা মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতালে ছিনতাইকারী জুয়েলের পেটের এক্সরে করা হয়েছে। সেখানে চেনের অস্তিত্ব দেখা গেছে বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। ছিনতাইকারীর পেট থেকে সেটি কিভাবে বের করা যায় চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে। তবে পায়খানার রাস্তা দিয়ে কোনো ওষুধের মাধ্যমে সেটি বের করার চেষ্টা করা হচ্ছে।


-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft