দেশে এই আকালেও লাখ টাকার আইসক্রিম চাখতে হুমড়ি!
প্রকাশ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৯:৫৬ পিএম

লাখ টাকার আইসক্রিম! দেশের অর্থনৈতিক এই সঙ্কটকালেও লাখ টাকার আইসক্রিম চেখে দেখতে হুমড়ি খেয়ে পড়েছে মানুষ। ঢাকার একটি ‘পাঁচ তারা’ হোটেলে সোনায় মোড়ানো এই আইসক্রিম খেতে এতো মানুষ এসেছিলো যে, কর্তৃপক্ষ আর তা সরবরাহ করতে পারছে না।

গত রোববার হোটেল সারিনার ফেইসবুক পাতায় একটি পোস্টে বলা হয়, “ঢাকার সবচেয়ে দামি আইসক্রিম পাওয়া যাচ্ছে ৯৯,৯৯৯ টাকায়”। পোস্টের সঙ্গে কাচের ছোট বাটিতে সোনায় মোড়ানো আইসক্রিমের ছবিও দেওয়া হয়। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। অনেকেই তা শেয়ার দেন। পোস্টে এমন মন্তব্যও আসে- “আইস্ক্রিমের এই দাম দেখে আই-স্ক্রিম!”

আইসক্রিমের এই দাম নিয়ে লোকে টিপ্পনী কাটলেও ফেইসবুক পোস্ট দেওয়ার একদিনের মধ্যেই এই প্যাকেজটি ‘ওভারবুকড’ হয়ে যাওয়ার কারণে এর অর্ডার নেওয়া বন্ধ আছে বলে জানায় হোটেল কর্তৃপক্ষ। তাও জানানো হয় ফেইসবুক পোস্টে।

১৭ জুলাই হোটেল সারিনার ১৯তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে দুবাই থেকে ২৪ ক্যারেটের খাওয়ারযোগ্য সোনায় তৈরি এই আইসক্রিম এনেছে হোটেলটি। ‘গোল্ডেন আইসক্রিম’ নিয়ে হোটেল সারিনার মার্কেটিং বিভাগের সহকারী পরিচালক সৈয়দ মেহরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইতিমধ্যে অসংখ্য অর্ডার হোটেল কর্তৃপক্ষের কাছে এসে গেছে। ওভারবুকড হয়ে যাওয়ায় এখন আর নতুন কোনো অর্ডার নেওয়া যাচ্ছে না।

“ভাবতেই পারিনি এত সাড়া পাব। ভাবিনি একদিনেই এত অর্ডার আসবে, যে অফারটি বন্ধই করে দিতে হবে। আমরা অভিভূত!”


-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft