প্রকাশ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ২:১২ পিএম

রাজধানীর আদাবরে সৈয়দা সিনথিয়া (২৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ জুলাই) রাতে স্থানীয় লোকজন ও বাড়ির মালিকের দেওয়া তথ্য অনুযায়ী এ মরদেহ উদ্ধার করা হয়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদাবর এলাকার ১২ নম্বর রোডের ৬৮৭ নম্বর বাড়ির পাঁচ তলার একটি ফ্ল্যাট থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
‘বাসাটিতে নিহত নারী ও তার স্বামী থাকতেন। তাদের কোনো ছেলে-মেয়ে নেই। তারা ২০২০ সাল থেকে এ বাসায় ভাড়া থাকেন।
নিহতের স্বামীর নাম সামিউল বীন রাব্বানী। তাদের কোনো পেশা ছিলো না। ঠিকমতো বাড়িভাড়াও দিতে পারছিলেন না তারা।’
ওসি শাকের আরও জানান, গত ১৫ জুলাই রাব্বানী বাড়ি যাচ্ছেন এবং ফিরে এসে বাড়িভাড়া দিবেন বলে জানিয়েছিলেন। সেদিন বাড়ির নিচে এসে স্বামীকে বিদায় জানান সিনথিয়া। এরপর থেকে তার আর কোনো আলাপ পাওয়া যায়নি।
‘(সোমবার ১৮ জুলাই) রুম থেকে পচা দুর্গন্ধ ছড়ালে বাড়ির অন্য বাসিন্দাদের সন্দেহ হয়। তারা বিষয়টি বাড়ির মালিককে জানান। তিনি বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে সিনথিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।’
ভাড়াটিয়া ফরমে নিহতদের স্থায়ী ঠিকানা ঢাকার মগবাজার উল্লেখ করা রয়েছে। মরদেহ উদ্ধার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
-জ/অ