শ্রদ্ধা ও ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ
প্রকাশ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ১:১৯ পিএম

বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দশম মৃত্যুবার্ষিকী আজ। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান তিনি।

দিনটি উপলক্ষে হুমায়ূন আহমেদের পরিবারের পক্ষ থেকে গাজীপুরের পিরুজালী এলাকায় অবস্থিত নুহাশপল্লীতে প্রতি বছরের মতো কোরআনখানি, মিলাদ, দোয়া ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।

হুমায়ূন আহমেদের সহধর্মিণী মেহের আফরোজ শাওন তাঁর দুই ছেলে নিষাদ ও নিনিতসহ ভক্তদের উপস্থিতিতে কবর জিয়ারত করেছেন।

নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল জানান, দিনটি উপলক্ষে সকাল থেকে কোরআনখানির আয়োজন করা হয়েছে। 

সেই সঙ্গে প্রয়াত হুমায়ূন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হুমায়ূন আহমেদের পরিবারসহ স্থানীয় মাদ্রাসার ছাত্র ও ইমামেরা এ দোয়া মাহফিলে অংশ নেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft