প্রিয়াঙ্কার ‘ফিরিয়ে দেওয়া’ সব ব্লকবাস্টার ছবি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ১:১১ পিএম

বলিউড থেকে হলিউড— চর্চার কেন্দ্রবিন্দুতে এখন প্রিয়ঙ্কা চোপড়া।

৪০-এ পা দিলেন ‘দেশি গার্ল’। ১৮ জুলাই, তাঁর জন্মদিন অবশ্য কেটেছে ভিন্‌দেশেই। সাত সমুদ্র পেরিয়ে নায়িকার নাগাল পাওয়া এখন বেশ কঠিন। বলিউডে এক দশকের বেশি কাটিয়ে ফেলা প্রিয়ঙ্কা চোপড়া এখন হলিউডের আন্তর্জাতিক তারকা।

কিন্তু বেশ কিছু ছবিতে কাজ করতে রাজি হননি পিসি চপস, যা পরে ব্লকবাস্টার হয়ে যায়? তাঁর জায়গায় কাজ করে জনপ্রিয়তা পেয়ে যান অন্য নায়িকারা! দেখে নেওয়া যাক নায়িকার ছেড়ে দেওয়া কোন ছবিগুলি ব্লকবাস্টার হয়েছিল-

এই যেমন, ‘ককটেল’। এ ছবি দীপিকা পাড়ুকোনের জীবনে এক মাইলফলক বলা যেতে পারে। তাতে প্রথমে অভিনয় করার কথা ছিল প্রিয়ঙ্কার। কিন্তু পরিচালককে ফিরিয়ে দেন অভিনেত্রী। বাকিটা ইতিহাস!

‘ভারত’-ছবিতেও ক্যাটরিনা নয়, প্রিয়ঙ্কাকেই চেয়েছিলেন পরিচালক আলি আব্বাস জফর। সেই অনুযায়ী ছবির ঘোষণাও হয়ে যায়। কিন্তু শেষে ছবি থেকে সরে আসেন ‘পিসি’। প্রায় ২১১ কোটি টাকার ব্যবসা করেছিল সলমনের এই ছবি।

‘রেস ২’-তে দীপিকার গ্ল্যামারাস লুকের কথা নিশ্চয়ই মনে আছে? এই চরিত্রেও কিন্তু প্রথম পছন্দ ছিলেন দেশি গার্লই। কিন্তু প্রিয়াঙ্কার উত্তর ছিল ‘না’।

শুধু এই কয়েকটিই নয়। প্রিয়ঙ্কার ফিরিয়ে দেওয়া আরও বেশ কিছু ছবি তুমুল জনপ্রিয় হয়। তালিকায় ‘সুলতান’, ‘রোবট’-সহ আরও অনেক ছবিই রয়েছে। এই মুহূর্তে বলিউডের রেষারেষি থেকে ঢের দূরে প্রিয়ঙ্কা। স্বামী নিক জোনাস আর মেয়ে মালতীকে নিয়ে চুটিয়ে সংসার করছেন। বলিউড, হলিউড মিলিয়ে আরও বেশ কিছু কাজের প্রস্তাবও রয়েছে নায়িকার হাতে।


-জ/অ




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft