প্যারিসে বারে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৪
প্রকাশ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ১২:৪৭ পিএম

প্যারিসের একটি বারে বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও চারজন আহত হয়েছে। পুলিশের সূত্র মতে, দুই হামলাকারীর একজন পুলিশের হাতে ধরা পড়েছে।

স্থানীয় সময় সোমবার (১৮ জুলাই) রাতে ফ্রান্সের রাজধানীর ১১তম অ্যারোন্ডিসমেন্টে এ ঘটনা ঘটে। খবর এএনআই-এর। 

বার্তা সংস্থা স্পুটনিকের মাধ্যমে স্থানীয় মেয়র ফ্রাঙ্কোইস ভগলিন এসব তথ্য জানিয়েছে।

বন্দুক হামলার বিষয়টি নিশ্চিত করে ওই অ্যারোন্ডিসমেন্টের মেয়র বলেন, হামলাকারীদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, এই বর্বর হামলার উদ্দেশ্য এখন পর্যন্ত জানা যায়নি।

ভগলিন বলেন, রুই পপিনকোর্টে (প্যারিস১১-এ) শিশা বারে আজ সন্ধ্যায় একটি বন্দুকযুদ্ধে একজন নিহত এবং চারজন আহত হয়েছে।

তিনি বলেন, জাতীয় পুলিশ ‘খুব সক্রিয়ভাবে’ অপর শুটারের সন্ধান করছে। স্থানীয় বাসিন্দা বা প্রত্যক্ষদর্শীদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটি মেডিকো-সাইকোলজিক্যাল সেল খোলা হবে।


-জ/অ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft