আজ বুস্টার ডোজ দিবস, চলবে বিকেল পর্যন্ত
প্রকাশ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ১২:২৩ পিএম

সারা দেশে আজ মঙ্গলবার (১৯ জুলাই) সকাল নয়টা থেকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। বিকেল চারটা পর্যন্ত চলবে এ টিকা দেওয়ার কর্মসূচী।

স্বাস্থ্য বিভাগ আজ ৭৫ লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে। তবে প্রথম ডোজ নেওয়ার পর এখনো যাঁরা দ্বিতীয় ডোজ নেননি, তাঁরা আজ দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

দেশে ১৬ হাজার ১৮১টি কেন্দ্রে আজ টিকা দেওয়া হবে। করোনা টিকা দেওয়ার নিয়মিত কেন্দ্রে বুথ বাড়ানো হবে। এ ছাড়া ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ও কমিউনিটি ক্লিনিককে কেন্দ্র করা হবে। 

প্রতিটি পৌরসভার সব ওয়ার্ড ও সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে টিকাকেন্দ্র থাকবে। এসব কেন্দ্রে ৩৩ হাজার ২৪৬ জন টিকাকর্মী ও ৪৯ হাজার ৮৬৯ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

গতকাল সোমবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন,  করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ততটাই পিছিয়ে আছে। তিনি বলেন, স্বাস্থ্য বিভাগ টিকা নিয়ে বসে আছে, বুস্টার ডোজ নিতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft