আগামী তিন বছরের বিপিএলের তারিখ চূড়ান্ত করল বিসিবি
প্রকাশ: রোববার, ১৭ জুলাই, ২০২২, ১১:০২ পিএম

আগামী তিন বছরের জন্য বিপিএলের তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও এর আগ পর্যন্ত বিপিএলের জন্য কোন নির্দিষ্ট সময় বরাদ্দ ছিলো না। কিন্তু এবার এই নতুন ব্যবস্থা চালুর কথা জানালেন বোর্ড সভাপতি। 

আজ রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বোর্ডের পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ঘোষণা করেন সামনের তিন বিপিএলের তারিখ, 'আগামী তিন বিপিএলের তারিখ আমরা চূড়ান্ত করেছি। এটা নিয়ে বারবার যাতে সমস্যা না হয়। এবার আমরা বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দেব তিন বছরের জন্য। যেহেতু তিন বছরের জন্য দল দেব, তাই তারিখও তিন বছরের ঠিক করা হয়েছে, যাতে দলগুলি আগে থেকেই প্রস্তুতি সব নিতে পারে।'

'আগামী বছরের বিপিএল হবে ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ সালে হবে ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি এবং ২০২৫ সালের আসর হবে ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি।'

বোর্ড সভাপতি জানালেন, ৭ দলের আসর ধরেই তিন বছরের তারিখ ঠিক করেছেন তারা। এখন পর্যন্ত বিপিএলের ৮টি আসর হয়েছে। তবে কোনবারই তারিখ ঠিক ছিল না। বিশ্বের অন্যান্য ফ্রেঞ্চাইজি আসরগুলোর সময়ের সঙ্গেও সাংঘর্ষিক হয়েছে বিপিএলের আসর এবার বছরের নির্দিষ্ট তারিখে বিসিবি বিপিএল নিয়মিত করতে পারে কিনা তা দেখার বিষয়।

-জ/আ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft