যশোরে ট্রাকচাপায় ভাই বোনের মৃত্যু
প্রকাশ: রোববার, ১৭ জুলাই, ২০২২, ৫:৪৩ পিএম আপডেট: ১৭.০৭.২০২২ ৭:৪৯ পিএম

যশোরে বাড়ির সামনে খেলা করার সময় ট্রাক চাপায় দুই শিশুর প্রাণ গেছে; যারা সম্পর্কে চাচাত ভাই বোন।  যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, আজ রোববার সকালে সদর উপজেলার নরেন্দ্রপর ইউনিয়নের জিরাট গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হল-ট্রাক চালক কামাল হোসেনের মেয়ে তায়িবা (৪) ও তার ভাই জামাল হোসেনের ছেলে হুরাইয়া (২)।

ওসি বলেন, কামালের নিজের ট্রাক রয়েছে। তিনি প্রতিদিন ট্রাক এনে বাড়ির সামনে খালি জায়গায় পার্কিং করে রাখেন। সকালে ট্রাক নিয়ে বের হওয়ার সময় তায়িবা ও হুরাইয়া সেখানে খেলা করছিল। এক পর্যায়ে কামাল ট্রাকটি ব্যাক গিয়ারে দেওয়ার সময় চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 



-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft