দাদা-দাদি দায়িত্ব নিতে চান শিশুটির
প্রকাশ: রোববার, ১৭ জুলাই, ২০২২, ৫:৩৪ পিএম আপডেট: ১৭.০৭.২০২২ ৫:৪১ পিএম

নবজাতককে নিজেদের কাছে রেখেই বড় করতে চান বৃদ্ধ দাদা-দাদি। ময়মনসিংহের ত্রিশালের রায়মনি গ্রামের বাসিন্দা দাদা মোস্তাফিজুরু রহমান ও দাদি সুফিয়া বেগম জানান, নিজের সন্তান, নাতি ও ছেলের স্ত্রীকে হারিয়ে তাদের কাছে এখন একমাত্র সম্বল এই শিশু। তবে এখনো জেলা প্রশাসক শিশুটির চিকিৎসার ব্যাপারে নিজেই খোঁজখবর রাখছেন। 

গতকাল শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালের কোর্টভবন এলাকায় ট্রাকের চাপায় অন্তঃসত্ত্বা রত্না বেগম (৩২), তাঁর স্বামী জাহাঙ্গীর আলম (৪২) ও তাঁদের ছয় বছর বয়সী মেয়ে সানজিদা নিহত হয়। ট্রাকচাপায় পেট চিরে যায় রত্না বেগমের। তখন এই শিশুটি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে সড়কে পড়ে ছিল। গতকাল ময়মনসিংহের চুরখাই সিবিএমসিবি মেডিকেল কলেজ হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকার লাবীন হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। 

দাদা মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি প্রতিবন্ধী মানুষ। ছয় বছর ধরে কাজ করতে পারি না। আগে রাজমিস্ত্রির কাজ করতাম। এখন মাসে ৪৫০ টাকা সরকারি ভাতা পাই। হয়তো অনেক অর্থ নেই, তারপরও নিজের কাছেই রেখে মা-বাবা হারানো নাতিকে লালন-পালন করতে চান বলে জানান তিনি। 

হাসপাতালের মালিক মো. শাহ জাহান গতকাল জানান, নবজাতকটির চিকিৎসার দায়িত্ব তিনি নিয়েছেন। দুপুরে হাসপাতালের একটি কক্ষে শিশুটিকে কোলে নিয়ে বসেছিলেন শাহ জাহানের স্ত্রী লুৎফুন্নাহার বেগম। তখন শাহ জাহান বলেন, বাচ্চাটার ডান হাতে প্লাস্টার করা হয়েছে। তাকে অন্তত দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকতে হবে। তিনিই চিকিৎসার সব দায়িত্ব পালন করবেন বলে জানান।

লাবীব হাসপাতালের চিকিৎসক কামরুজ্জামানের তত্ত্বাবধানে আছে শিশুটি। তিনি বলেন, বাচ্চাটির হাত ভেঙে যাওয়ায় প্লাস্টার করা হয়েছে। তবে এখন সে বেশ ভালো আছে।



-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft