ঢাবি অধিভুক্ত সাত কলেজে ভর্তি পরীক্ষা শুরু ১২ আগস্ট
প্রকাশ: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ২:০৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ১২ আগস্ট। 
আজ শুক্রবার  বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ আগস্ট (শুক্রবার) বিজ্ঞান ইউনিট, ১৯ আগস্ট (শুক্রবার) কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৬ আগস্ট (শুক্রবার) বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কলেজেগুলোতে ভর্তি অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া ১৫ জুলাই (শুক্রবার) থেকে আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft