জার্মানিতে স্থায়ী বসবাসের সুযোগ পাচ্ছেন লাখো অভিবাসী
প্রকাশ: বুধবার, ১৩ জুলাই, ২০২২, ১০:৫৬ এএম আপডেট: ১৩.০৭.২০২২ ১১:০৪ এএম

জার্মানিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে যাচ্ছেন দেশটিতে দীর্ঘস্থায়ী অনুমতি ছাড়া থাকা হাজারো অভিবাসী। গত বুধবার জার্মান সরকার একটি নতুন অভিবাসন বিল অনুমোদন করেছে। এর ফলে জার্মানিতে যেসব অভিবাসী দীর্ঘস্থায়ী অনুমতি ছাড়াই বছরের পর বছর ধরে বসবাস করছেন, তাঁরা এখন স্থায়ীভাবে বসবাসের জন্য যোগ্য হবেন। দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বাংলাদেশিসহ সারা বিশ্বের মানুষ এ সুযোগ পাবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান মন্ত্রিসভায় অনুমোদন হওয়া এ অভিবাসন বিলের কারণে চলতি বছরের ১ জানুয়ারির মধ্যে অন্তত পাঁচ বছর ধরে দেশটিতে বসবাসকারী ১ লাখ ৩৬ হাজার অভিবাসী স্থায়ীভাবে থাকার সুযোগ পাবেন। নতুন এই অভিবাসন আইনের কারণে আশ্রয়প্রত্যাশীদের জার্মান ভাষা শেখার বিষয়টিকে আরও সহজ করে তুলবে। আগে শুধু আশ্রয় আবেদনকারী প্রার্থীরা ভাষার ক্লাসে নথিভুক্ত হওয়ার সুযোগ পেতেন

প্রতিবেদনে বলা হয়েছে, যাঁরা দেশটিতে স্থায়ীভাবে থাকার জন্য যোগ্য হবেন, তাঁরা শুরুতে এক বছরের রেসিডেন্সি স্ট্যাটাসের জন্য আবেদন করতে পারবেন। এক বছর পর জার্মানিতে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে হবে। তবে তাঁদের অবশ্যই স্বাধীন জীবন যাপন করার জন্য পর্যাপ্ত অর্থ উপার্জন করতে হবে, জার্মান ভাষায় কথা বলতে হবে এবং তাঁরা যে সমাজে ‘সংহত’ তা প্রমাণ করতে হবে।

তবে ২৭ বছরের কম বয়সী ব্যক্তিরা ইতিমধ্যেই জার্মানিতে তিন বছর থাকার পর স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারেন।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই, যারা সুসংহত, তারা আমাদের দেশের সুযোগ–সুবিধা ভোগ করুক। এভাবেই যারা ইতিমধ্যে আমাদের সমাজের অংশ হয়ে উঠেছে, তাদের নিয়েই আমরা আমলাতন্ত্র ও অনিশ্চয়তার অবসান ঘটাতে পেরেছি।’ নতুন এই অভিবাসন আইনের কারণে আশ্রয়প্রত্যাশীদের জার্মান ভাষা শেখার বিষয়টিকে আরও সহজ করে তুলবে। আগে শুধু আশ্রয় আবেদনকারী প্রার্থীরা ভাষার ক্লাসে নথিভুক্ত হওয়ার সুযোগ পেতেন।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষ কর্মী, যেমন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞসহ অন্যরা যাঁরা দেশের জন্য অত্যন্ত জরুরি কাজ করছেন, তাঁরা নতুন এ আইনের ফলে এখন জার্মানিতে পরিবারও নিয়ে যেতে পারবেন। পরিবারের সদস্যদের ভাষার দক্ষতা নিয়ো কোনো শর্তও থাকবে না। আগে এ সুযোগ ছিল না।

স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার বলেন, ‘আমাদের দ্রুত দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে হবে। দেশের বিভিন্ন সেক্টরে তাঁদের খুব প্রয়োজন। আমরা চাই দক্ষ কর্মীরা খুব দ্রুত এ দেশে আসুন এবং সফলতা অর্জন করুন।’

জার্মান সংবাদ সংস্থা ডিপিএর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন অভিবাসী বিল অপরাধীদের নির্বাসন আরও সহজ করে তুলবে। এ মেয়াদ বাড়ানোর উদ্দেশ্য হলো নির্বাসনের জন্য কর্তৃপক্ষকে প্রস্তুতের জন্য আরও সময় দেওয়া, যেমন অপরাধীর পরিচয় স্পষ্ট করে জানা, হারিয়ে যাওয়া কাজগপত্র পাওয়া এবং উড়োজাহাজে আসন নিশ্চিত করা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft