‘স্বর্গের খোঁজ’ চালিয়ে যাবে নাসা
প্রকাশ: বুধবার, ১৩ জুলাই, ২০২২, ১২:১২ এএম আপডেট: ১৩.০৭.২০২২ ১০:৪৮ এএম

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা আজ মঙ্গলবার মহাকাশের চমকপ্রদ বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে। তাদের ছবিতে এমনও দৃশ্য রয়েছে যা পৃথিবীর মানুষ আগে কখনো দেখেনি। মহাকাশ টেলিস্কোপ জেমস ওয়েব থেকে এসব ছবি তোলা হয়। 

সিএনএন জানায়, আর এমন চমকপ্রদ সব ছবি প্রকাশ করার পর নাসার পরিচালক বিল নেলসন বলেন, নাসার সেরা কাজগুলোর প্রতিনিধিত্ব করে এসব ছবি। এসব কাজই বিজ্ঞানের জন্য তাদের এগিয়ে নিতে সাহায্য করে। তিনি এরপর জানান, নাসা স্বর্গের খোঁজ পাওয়ার চেষ্টাও চালিয়ে যাবে। 

বএ ব্যাপারে নাসার পরিচালক বিল নেলসন বলেন, আমরা কখনো স্বর্গের খোঁজ পাওয়ার চেষ্টা বন্ধ করতে চাই না। মানবিকতার বিকাশের জন্য আরেক ধাপ এগিয়ে যেতে থামতে চাই না।

এরপর জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, কোথাও, অসাধারণ কিছু জানার বিষয় জানার অপেক্ষায় আছে।আমি মনে করি তার সেসব কথা এখন বাস্তবে রুপ পাচ্ছে, যোগ করেন নেলসন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft