ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা
প্রকাশ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ৩:১৯ পিএম

দীঘিনালা উপজেলায় হাত-পা বেঁধে জীবন ত্রিপুরা (২৬) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ির পাকজ্জাছড়ি গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত জীবন ত্রিপুরা রাঙ্গামাটির রাজস্থলী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, সকালে একদল সন্ত্রাসী জীবন ত্রিপুরাকে ধরে হাত-পা বেঁধে গুলি করে হত্যা করে। সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে (জেএসএস) এ সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তিনি দায়ী করেন।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পেয়ার আহমেদ জানান, তিনি ঘটনা সম্পর্কে অবগত নন। যদি এমন কিছু ঘটে থাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft