তীব্র দাবদাহে যুক্তরাজ্যে সতর্কতা জারি
প্রকাশ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ২:৩৩ পিএম

যুক্তরাজ্যজুড়ে তীব্র দাবদাহের কারণে দেশটির আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে। স্থানীয় সময় সোমবার দেশটির আবহাওয়া দপ্তর এ সতর্কতা জারি করে। ইংল্যান্ড ও ওয়েলসে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।

আবহাওয়াবিদরা বলেছেন, আগামী সপ্তাহের বেশিরভাগ সময় দাবদাহ থাকবে। ইংল্যান্ড ও ওয়েলসের দক্ষিণ-মধ্যাঞ্চলে গরম থাকবে সবচেয়ে বেশি।

রবি ও সোমবার দেশটিতে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। মঙ্গলবার ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। স্পেন ও পর্তুগালসহ ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় যুক্তরাজ্যে গরম কিছুটা কম পড়বে। স্পেন ও পর্তুগালে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ব্রিটেনে এ যাবৎকালে সর্বোচ্চ ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় ২০১৯ সালের ২৫ জুলাই পূর্ব ইংল্যান্ডে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft