ঈদের শুভেচ্ছা মিছিল নিয়ে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ
প্রকাশ: রোববার, ১০ জুলাই, ২০২২, ১০:৫৩ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঈদ শুভেচ্ছা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলা সদরের বাহেরচর বাজারে এ সংঘর্ষ হয়। পরে একপর্যায়ে ছাত্র দলের নেতাকর্মীরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় গুরুতর আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাহেরচর বাজারের চৌরাস্তার দুই পাশ থেকে ঈদ শুভেচ্ছার মিছিলের প্রস্তুতি নেয় ছাত্রলীগ এবং ছাত্রদল। এসময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। প্রায় ২০ মিনিটের মতো সংঘর্ষ চলার পরে একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা পালিয়ে যায়।

রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম জানান, সামান্য হাতাহাতি হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। শহরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft