খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন বিএনপি জ্যেষ্ঠ নেতারা
প্রকাশ: রোববার, ১০ জুলাই, ২০২২, ১০:৪২ পিএম আপডেট: ১০.০৭.২০২২ ১০:৪৯ পিএম

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। আজ রবিবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে সন্ধ্যার পর ফিরোজায় প্রবেশ করেন দলটির শীর্ষ নেতারা। অন্যান্যের মধ্যে রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. এ জেড এম জাহিদ হোসেন ও সেলিমা রহমান।

দুর্নীতির অভিযোগে মামলায় কারাবন্দি হওয়ার আগে প্রতি বছর দুই ঈদের দিনে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেন খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাজা ঘোষণার দিন থেকে তিনি কারাবন্দি। ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে কারামুক্ত হয়ে গুলশানের বাসায় অবস্থান করছেন বিএনপির চেয়ারপারসন।

গত মে মাসে ঈদুল ফিতরের দিন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft