প্রকাশ: রোববার, ১০ জুলাই, ২০২২, ১০:২৬ এএম আপডেট: ১০.০৭.২০২২ ১০:৩৫ এএম

ভারত, জামার্নিসহ পাঁচ দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে কী কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে তার কারণ জানা যায়নি। ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইট সূত্রে এ খবর জানা গেছে।
ভারত, জার্মানি ছাড়াও প্রেসিডেন্ট জেলেনস্কি প্রত্যাহার করেছেন চেক রিপাবলিক, নরওয়ে এবং হাঙ্গেরির রাষ্ট্রদূতকেও। তাদের অন্য কোনো পদে বহাল করা হবে কি না তা নিয়েও কোনো বার্তা নেই প্রেসিডেন্টের জারি করা নির্দেশে।
কূটনৈতিক ব্যর্থতার কারণেই সংশ্লিষ্ট দেশগুলি থেকে রাষ্ট্রদূতদের সরিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জেলেনস্কি তার কূটনীতিকদের বিদেশি সাহায্য আনার জন্য আবেদন জানিয়ে আসছেন।
এদিকে ভারত রাশিয়ার সঙ্গে এখনো অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে। অন্যদিকে, জার্মানিও জ্বালানির জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল। সেই সম্পর্কে এখনো অটুট রেখে চলেছে তারা।