শিনজো আবের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা
প্রকাশ: শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ৯:৫২ পিএম আপডেট: ০৮.০৭.২০২২ ১০:১০ পিএম

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করবে বাংলাদেশ। এছাড়া অর্ধনমিত রাখা হবে জাতিয় পতাকা। আজ শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ শোক ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে আগামীকাল শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে।

এ উপলক্ষে আগামীকাল শনিবার বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এ ছাড়াও জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের বিদেহী আত্মার শান্তি কামনায় শনিবার বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এর আগে, রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালনের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।

পোস্টে প্রতিমন্ত্রী বলেন, ‘অবিশ্বাস্যভাবে জাপান হারালো তার এক সূর্যসন্তানকে, আর বাংলাদেশ হারালো পরম এক বন্ধুকে। স্বর্গবাসী হও শিনজো আবে। বাংলাদেশ আগামীকাল রাষ্ট্রীয় শোক পালন করবে বলে সিধান্ত দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এদিকে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণের ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিভিন্ন জন শোক প্রকাশ করেন।

এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে পশ্চিমাঞ্চলীয় নারা শহরে বক্তৃতা দেয়ার সময় আবের ওপর গুলি চালায় হামলাকারী। হাসপাতালে নেয়ার পর তার মৃতু্্য হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft