বাঁচানো গেলা না শিনজো আবেকে
প্রকাশ: শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ৩:০১ পিএম আপডেট: ০৮.০৭.২০২২ ৩:২১ পিএম

মারা গেলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। দ্য জাপান টাইমস জানিয়েছে, আজ সকালে নারা শহরের এক রাস্তায় বক্তব্য দেওয়ার সময় আবেকে গুলি করা হয়। তার বুকে গুলি লেগেছে। হাসপাতালে নেওয়ার সময় তিনি অচেতন হয়ে পড়েছিলেন। হামলাকারীকে আটক করা হয়েছে। 

ঘটনাস্থলে থাকা এনএইচকের এক সংবাদকর্মী বলেছেন, আবের বক্তব্য চলাকালে তিনি দুটি গুলির শব্দ শুনেছেন।তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পরে এ নিয়ে গণমাধ্যমকে জানাবেন জাপানের মন্ত্রিপরিষদের প্রধান। 

জাপানে বন্দুক সহিংসতার ঘটনা খুব কম। দেশটিতে ছোট বন্দুকের (হ্যান্ডগান) ব্যবহার নিষিদ্ধ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft