চলে গেলেন অভিনেত্রী শর্মিলী আহমেদ
প্রকাশ: শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ১২:৫৫ পিএম আপডেট: ০৮.০৭.২০২২ ৩:৩৭ পিএম

খ্যাতিমান অভিনেত্রী শর্মিলী আহমেদ (৭৫) মারা গেছেন। আজ শুক্রবার সাড়ে ৮টায় রাজধানীর উত্তরার নিজ বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে তার বোন অভিনয়শিল্পী ওয়াহিদা মল্লিক জলি জানান, আজ জুমার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানীতে স্বামীর কবরে তাকে সমাহিত করা হবে।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম জানান, অভিনেত্রী শর্মিলী আহমেদ ক্যানসারে আক্রান্ত ছিলেন। সম্প্রতি সর্বশেষ কেমো দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা আর হলো না। আজ সকালে নিজ বাসায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।ৎ

মঞ্চ, টেলিভিশন নাটক ও সিনেমার প্রখ্যাত অভিনেত্রী শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে মুর্শিদাবাদের বেলুর চাক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী পিএন গার্লস হাই স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা পাস করেন। অভিনয়কে পেশা হিসেবে শুরু করেন ১৯৬৪ সালে। তারও আগে ১৯৬২ সালে রেডিওতে এবং ১৯৬৪ সালে চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক ‘দম্পতি’তে কাজ করেছেন। 

১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত ‘আগুন’ নাটকে প্রথমবারের মতো মায়ের ভূমিকা পালন করেছিলেন। মূলত এরপর থেকে নাটক ও সিনেমায় শর্মিলী আহমেদ হয়ে ওঠেন তারকাদের অলিখিত মা। শেষ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। শর্মিলী আহমদের তানিমা নামের একজন মেয়ে আছেন। তার ছোট বোন আরেক নিয়মিত অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি।

শর্মিলী আহমেদ অভিনীত উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে—'মালঞ্চ', 'দম্পতি', 'আগুন', 'আবির্ভাব', 'পৌষ ফাগুনের পালা', 'মেহেরজান', 'আবার হাওয়া বদল (২০১৪)', 'বৃষ্টির পরে (২০০৫)', 'আমাদের আনন্দ বাড়ি (২০০৫)', 'আঁচল (২০০৬)', 'আগন্তুক (২০০৫)', 'ছেলেটি (২০১১)', 'উপসংহার (২০১০)' ইত্যাদি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft