প্রকাশ: শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ১২:১৮ পিএম আপডেট: ০৮.০৭.২০২২ ৩:২২ পিএম

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হাসপাতলে ভর্তি করা হয়েছে। দেশটির নারা শহরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তকে গুলি করা হয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতলে ভর্তি করা হয়। আজ শুক্রবার জাপানি সংবাদমাধ্যম এনএইচকে'র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
দ্য জাপান টাইমস জানিয়েছে, আজ সকালে নারা শহরের এক রাস্তায় বক্তব্য দেওয়ার সময় আবেকে গুলি করা হয়। তার বুকে গুলি লেগেছে। হাসপাতালে নেওয়ার সময় তিনি অচেতন হয়ে পড়েছিলেন। হামলাকারীকে আটক করা হয়েছে।
ঘটনাস্থলে থাকা এনএইচকের এক সংবাদকর্মী বলেছেন, আবের বক্তব্য চলাকালে তিনি দুটি গুলির শব্দ শুনেছেন।তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পরে এ নিয়ে গণমাধ্যমকে জানাবেন জাপানের মন্ত্রিপরিষদের প্রধান।
উল্লেখ্য, ২০১২ থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত দুই বছর মেয়াদে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শিনজো আবে। তিনি জাপানের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন। একজন সফল প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বজুড়ে তার ব্যাপক সুনাম রয়েছে। ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক দলের (এলডিপি) ওপর তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে। রাজনৈতিক কেলেংকারি, পেনশন রেকর্ড ইস্যুতে ভোটারদের ক্ষোভ ও নির্বাচনে ক্ষমতাসীন দলের বিপর্যয়ের মুখে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন আবে।
আবে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি। তাঁর বাবা পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তাঁর চাচা প্রধানমন্ত্রী ছিলেন।
জাপানে বন্দুক সহিংসতার ঘটনা খুব কম। দেশটিতে ছোট বন্দুকের (হ্যান্ডগান) ব্যবহার নিষিদ্ধ।