স্বর্ণের দাম কমলো
প্রকাশ: বুধবার, ৬ জুলাই, ২০২২, ৭:৩৩ পিএম

স্বর্ণের দাম আরও কমেছে। আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে বাংলাদেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সামিতি (বাজুস)।

বুধবার (০৬) বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে স্বর্ণের এই নতুন দাম কর্যকর করা হবে বলেও জানিয়েছে সমিতি।

সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেচের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৮ হাজার ৩৮২ টাকা, যা এতদিন ৭৯ হাজার ৫৪৮ টাকায় বিক্রি হয়েছে।

ভালো মানের পাশাপাশি সব ধরণের স্বর্ণের দাম কমানো হয়েছে। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৭৫৯ থেকে এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে ৭৪ হাজার ৮৮৩ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৪ হাজার ১৫২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৯ টাকা কমিয়ে ৫৩ হাজার ৪৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। 

স্বর্ণের দাম বাড়ালেও রুপার আগের দামই বহাল রয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য এক হাজার ৫১৬ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এর আগে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম নিম্নমুখী এবং আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে কমার প্রেক্ষিতে গত ২৬ মে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft