মালয়েশিয়া কর্মী যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অংশের খরচ ৭৮ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে করা হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
বুধবার (০৬ জুলাই) প্রবাসী কল্যাণ ওবৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে কথোপকথককালে মন্ত্রী এসব তথ্য জানান।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, মালয়েশিয়ার কর্মী যাওয়ার খরচ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশে অংশে কর্মীদের খরচ ধরা হয়েছে ৭৮ হাজার ৯৯০ টাকা। আজ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এ তথ্য সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলেও জানান মন্ত্রী।
দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর গত বছরের ডিসেম্বরের শুরুতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে পুনরায় আগ্রহ প্রকাশ করে মালয়েশিয়া। বাংলাদেশ থেকে সব পেশার শ্রমিক নেওয়ার অনুমোদনের ঘোষণাও দেয় দেশটি। দেশটির ঘোষণার নয় দিনের মাথায় গত বছরের ১৯ ডিসেম্বরে দুই দেশ একটি সমঝোতা স্মারক স্বাক্ষক করে। সমাঝোতা স্মারকের শর্ত মোতাবেক কর্মীদের বিমান ভাড়াসহ যাবতীয় ব্যয় মালয়েশিয়ার নিয়োগকারীররা বহন করবে।
গত ১৯ জুন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানান জানান, বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগের বাছাই করা ২৫টি রিক্রুটিং এজেন্সিসহ মোট ২৩০টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দেবে মায়য়েশিয়া। বাংলাদেশ সরকারের পাঠারো ১ হাজার ৫২০টির তালিকা থেকে এসব এজেন্সি বাছাই করা হবে।
এক বিবৃতিতে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী বলেন, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় বাংলাদেশের পাঠানো ১ হাজার ৫২০ টি নিয়োগকারী সংস্থা থেকে ২৫০ টি কোম্পনিকে বেছে নেবে। এ তালিকা থেকে আগেই ২৫টি কোম্পানিকে বেছে নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এখন শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত ২৫টি কোম্পানির সঙ্গে চুক্তি করবে। প্রাথমিকভারে নির্বাচিত ২৫ টি কোম্পানিকে একটি কাঠামোর মধ্যে কাজ করবে। এ ২৫ কোম্পানির প্রতিটিতে ১০ টি কোম্পানি বরাদ্দ করতে হবে।
এদিকে গত ১২ জুন থেকে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি)। জেলা কর্মসংস্থান অফিস কিংবা অনলাইনে ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন শুরু হয়।
২০১৮ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ রয়েছে। ওই সময় দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ কমিটির বৈঠকে ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বলছে, ২০১৮ সালে বাংলাদেশ থেকে এক লাখ ৭৫ হাজার ৯২৭ জন, ২০১৯ সালে ৫৪৫ জন, ২০২০ সালে কর্মী হিসেবে নিয়োগ পেয়েছেন।
জ/আল