দীর্ঘদিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
প্রকাশ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৭:৫৬ পিএম

হঠাৎ অস্থিতিশীল হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। এ অবস্থায় কোরবানির ঈদে বাজার স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে দুই মাস পরে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানিকারকরা এলসি খোলার কাজ শুরু করেছে। 

মঙ্গলবার (৫ জুলাই) বিকেল ৬ টায় ভারত থেকে ১২টি পেঁয়াজ বোঝাই ট্রাকে এনি এন্টারপ্রাইজ নামের আমদানিকারক প্রতিষ্ঠান ২শ ৯৯ টন পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে আামদানি করেছে। 

হিলি স্থলবন্দরের আমদানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ জানান, বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ আমদানির অনুমতিপত্র (আইপি) না দেওয়ায় গত ৫ মে থেকে দেশের সব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়। কোরবানির ঈদে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। হিলি বন্দরের অনেক আমদানিকারক আইপি অনুমতি পেয়েছে। অনুমতি পাওয়ার পর থেকে বিভিন্ন ব্যাংকে এলসি করা হচ্ছে। আজ  মঙ্গলবার (৫ জুলাই) বিকেল থেকে পেয়াজ আমদানি শুরু হয়েছে। এতে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে, সেই সঙ্গে দামও কমবে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, বাণিজ্য মন্ত্রণালয় গত ৫ মে থেকে পেঁয়াজের আইপি ইসু বন্ধ ছিলো । সোমবার (০৪ জুলাই) থেকে আমদানিকারকদের আইপি দেওয়া শুরু করেছে মন্ত্রণালয়। দুই মাস বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (৫ জুলাই) হিলি বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। 

এদিকে ভারত থেকে পেয়াজ আমদানি হবে এমন সংবাদে হিলি বাজারে দেশী পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমেছে। গতকাল সোমবার (০৪ জুলাই) যে পেঁয়াজ খুচরা বাজারে বিক্রয় হয়েছে ৫০ টাকা সেই পেয়াজ আজ মঙ্গলবার (৫ জুলাই) বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft