ফের চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন রওশন এরশাদ
প্রকাশ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৭:২০ পিএম

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ সংসদের বাজেট অধিবেশনে অংশ নিতে চিকিৎসার মাঝপথে দেশে এসেছিলেন । দেশে আট দিন থেকে আবারও চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন রওশন এরশাদ।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। সঙ্গে ছিলেন ছেলে রাগিব আল মাহী সাদ এরশাদ ও তার স্ত্রী মহিমা সাদ।  

এর আগে দুপুরে রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে তাকে বিদায় জানান জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, জাফর ইকবাল সিদ্দিকী, ফখরুজ্জামান জাহাঙ্গীর প্রমুখ।

উল্লেখ্য, গত ২৭ জুন দেশে আসেন রওশন এরশাদ। বিমানবন্দর থেকে সরাসরি হোটেল ওয়েস্টিনে ওঠেন। এ সময় একদিন সংসদ বাজেট অধিবেশনে অংশ নেন তিনি। সংসদ অধিবেশনে যোগ দিলে চেয়ার থেকে উঠে গিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft