রাশিয়া কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠানো নিয়ে ব্রিটেনকে সতর্ক করল
প্রকাশ: সোমবার, ৪ জুলাই, ২০২২, ৪:০৬ পিএম

ইউক্রেন সংকটের অজুহাতে কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর ব্যাপারে ব্রিটেনকে হুশিয়ারি দিয়েছে রাশিয়া।

কোনো অজুহাতেই কৃষ্ণসাগরে নতুন কোনো যুদ্ধজাহাজের অনুপ্রবেশ ঘটানো যাবে না বলে জানালেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। খবর স্পুৎনিকের।

ল্যাভরভ রোববার লন্ডনকে সতর্ক করে দিয়ে বলেন, বিশ্ববাজারে খাদ্যপণ্যের ঘাটতি এবং ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি বন্ধ থাকার অজুহাতে ব্রিটেন কৃষ্ণসাগরে নিজের যুদ্ধজাহাজ প্রবেশ করাতে চায়।

তিনি বলেন, ব্রিটিশ সরকার এ কাজ থেকে বিরত থাকলে ভালো হবে। গত বছর জুন মাসে কৃষ্ণসাগরে একটি ব্রিটিশ যুদ্ধজাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়েছিল রাশিয়া।  

সেই সময় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, ‘এইচএমএস ডিফেন্ডার’ নামে ব্রিটিশ জাহাজটি ক্রিমিয়ার কাছাকাছি রুশ পানিসীমায় প্রবেশ করেছিল। এ সময় টহলরত রুশ জাহাজ থেকে সতর্কতামূলক গুলি চালানো হয়। এতে পিছু হটে যায় ব্রিটিশ ওই জাহাজটি।  


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft