ভারতের হিমাচল প্রদেশে স্কুলবাস খাদে পড়ে প্রাণ গেল ১৬ শিশু শিক্ষার্থীর
প্রকাশ: সোমবার, ৪ জুলাই, ২০২২, ৩:৫৭ পিএম

ভারতের হিমাচল প্রদেশে একটি স্কুলবাস গিরিখাদে পড়ে শিশু শিক্ষার্থীসহ নিহত হয়েছে অন্তত ১৬ জন।

স্থানীয় সময় সোমবার (০৪ জুলাই) সকালে কুলু জেলায় দুর্ঘটনাটি ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

কুলু জেলা কমিশনার আশুতোষ গর্গ জানিয়েছেন, বাসটি কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল, কিন্তু সকাল সাড়ে ৮টার দিকে জাংলা গ্রামের কাছে সেটি খাদে পড়ে যায়।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জেলার কর্মকর্তারা ও উদ্ধারকারী দলগুলো। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।
 
কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৪০ জন শিক্ষার্থী ছিল।  


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft