বাজেটে দেশের মানুষকে সহায়তা করবো: অর্থমন্ত্রী
প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ৬:৩৪ পিএম

আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটে দেশের মানুষকে যতোটা পারা যায় সহায়তা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা খাত প্রশস্ত করা হবে বলেও জানান তিনি।

বুধবার (০১ জুন) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বাজেটে সামাজিক নিরাপত্তা প্রশস্ত করা হয়েছে। যে চ্যালেঞ্জিং সময় মোকাবিলা করে যাচ্ছি এ সময়ে আমাদের দেশের মানুষকে যতোটা পারি সহায়তা করব। ন্যায়সঙ্গত হবে না এমন কিছু তাদের ওপর চাপিয়ে দেবো না।

বাজেটে কোন খাত অগ্রাধিকার পাবে জানতে চাইলে অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, বিশ্ব অর্থনীতিতে যে অনিশ্চয়তা বিরাজমান এর মধ্যে কেমন করে আমাদের অর্থনীতিতে আমরা জায়গা করে নিতে পারি, আমরা আরও কীভাবে গতিশীল করতে পারি সেগুলো বাজেটে জায়গা পেয়েছে।

বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় অর্থনীতি জন্য আত্মঘাতী হবে বলে ব্যবসায়ীদের বক্তব্যের প্রসঙ্গে প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, এ বিষয়ে আমি ভিন্ন মতামত দিতে চাই না। আমি বলব আপনারা অপেক্ষা করেন। আমি আগেই বলেছি আমরা অন্য কোনো দেশের সঙ্গে রিলেট করব তখনই যখন আমরা লাভবান হতে পারি। যুদ্ধ থেমে গেলে যদি রাশিয়া বা ইউক্রেন থেকে সরাসরি প্রয়োজনীয় জিনিসপত্র ও জ্বালানি, ভোজ্যতেল আনতে পারলে আমরা লাভবান হবো।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft