মেহেরপুরে মাদক মামলায় এক ব‍্যক্তির ১০ বছর কারাদণ্ড
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ৬:৩৩ পিএম


মেহেরপুরে ফেন্সিডিল রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝন্টু আহমেদ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ড দিয়েছেন জেলা দায়রা জজ আদালতের বিচারক।

বুধবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. ওয়ালিউল ইসলাম এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্ত  ঝন্টু  গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের জমির উদ্দিনের ছেলে।

অপরাধ প্রমানীত না হওয়ায় মামলায় অপর চার আসামিকে বেকুসুর খালাস দেওয়া হয়।

৪৭ বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) কাজীপুর বিওপি ক্যাম্পের একটি টীম ২০১৮ সালে তাকে ফেন্সিডিল  আটক করে মামলা দিয়ে গাংনী থানায় সোপর্দ করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে ১ ডিসেম্বর গাংনী উপজেলার পীরতলা গ্রামে অভিযান চালিয়ে ঝন্টু আহমেদকে আটক করেন। ভারত থেকে ফেনসিডিল নিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছিলেন ঝন্টু আহমেদ। তার কাছ থেকে ৫০৩ বোতল ফেনসিডিল জব্দ হয়।

বিজিবির পক্ষ থেকে আটক ঝন্টুসহ পাঁচ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা দেয়া হয়।

দীর্ঘদিন মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে বুধবার দুপুরে আসামিদের এ দণ্ড দেন আদালত। এ সময় বাকি চার আসামি দোষী প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন জেলা জজ কোটের পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য্য এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল হাসান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft