কাংশা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
শেরপুর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ৫:৫২ পিএম


শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ইং অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয়েছে। ৩১মে মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদের (অস্থায়ী কার্যালয়) আয়নাপুর বাজারে বাজেট ঘোষণা করা হয়। 

ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে বাজেট ঘোষণা সভায়  প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আল মাসুদ।

সচিব মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আব্দুল মান্নান, সাবেক প্রধান শিক্ষক আব্দুস সামাদ, ঝিনাইগাতী আর্দশ মহিলা ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক আয়নাল হক, ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত সদস্যগণ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইমাম ও খতিবসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাজেটে সরকারী তহবিল এবং ইউনিয়ন পরিষদের নিজস্ব আয়ে ২০২২-২৩ অর্থ বছরে ২ কোটি ৩৮ লাখ ৮ হাজার ৪ শ’ টাকার বাজেট ঘোষণা করা হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft