প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ৫:৪৯ পিএম

নাটোরে সদর উপজেলার দিঘাপতিয়া শ্বশুর বাড়ি থেকে চার বছর আগে গুম হওয়া আসমানীকে টাঙ্গাইল থেকে জীবিত উদ্ধার করেছে পিবিআই।
বুধবার (১জুন) দুপুরে নাটোর কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই পুলিশ সুপার শরীফ উদ্দিন জানান।
তিনি আরও জানান, ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের শিবদুর গ্রামে শ্বশুর বাড়ি থেকে আসমানী নামে এক নারী গুম হয়।
পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে দীর্ঘ ৫ মাসও তার কোনো সন্ধ্যান পায়নি। পরে ২০১৯ সালের ০৩ ফেব্রুয়ারী ওই নারীর বাবা বাদি হয়ে স্বামী দুলালসহ পরিবারের ৫ সদস্যর নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শ্বশুরকে গ্রেফতার করে আদালতে হাজির করে।
এসময় আদালত অধিক তদন্ত করতে ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে পিবিআই পুলিশকে নির্দেশ দেন। এরপর থেকে পিবিআই পুলিশের একটি দল দীর্ঘ ৫ বছর তদন্ত করে মঙ্গলবার ( ৩১ মে) দুপুর ৩ টার দিকে টাঙ্গাইল জেলার মির্জাপুরের গোড়াই এলাকার এক ভাড়া বাসা থেকে গৃহবধূ আসমানীকে জীবিত অবস্থায় উদ্ধার করে পুলিশ
ওই নারী আসমানী জানান, ২০১৫ সালে বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজনের অমানবিক নির্যাতনে সইতে না পেরে স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়ে যায়।