আত্রাইয়ে ৪ জন চাল ব্যবসায়ীকে জরিমানা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ৫:৪৩ পিএম


নওগাঁর আত্রাইয়ে সরকারী নিয়ম না মেনে চালের ব্যবসা ও মজুদ করার দায়ে ব্যাবসায়ীকে নয় হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

বুধবার  দুপুরে উপজেলা সদর সাহেবগঞ্জ বাজারে ৪ টি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলাম। সেইসাথে অতিদ্রুত সময়ের মধ্যে ধান-চাল ক্রয় বিক্রয় ও মজুদের নিবন্ধন করে নিতে নির্দেশ দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, সরকার লাইসেন্স বিহীন ধান-চাল ক্রয়-বিক্রয় ও মজুদ শুন্যের কোঠায় আনার উদ্যোগ গ্রহণ করেছেন। এর ধারাবাহিকতায় সাহেবগঞ্জ বাজারে অভিযান চালাই। অভিযানে মেসার্স রতন স্টোর, মা স্টোর, মজনু ভ্যারাইটি স্টোর ও বিসমিল্লাহ চাল ঘর কে নিবন্ধন ও মূল্য তালিকা না থাকায় নয় হাজার টাকা অর্থদন্ড করি। 

এসময় আত্রাই ধান-চাল গোডাউনের ওসিএলএসডি রিয়াজুল হক, এসআই প্রদীপ কুমার সরকার উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft