মেহেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালন
উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ৫:৩৮ পিএম


“পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প” এ প্রতিপাদ্যে মেহেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস এবং দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পে উপকারভোগীদের চেক বিতরণ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল ১০ টার সময় জেলা প্রাণিসম্পদ অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইদুর রহমান। উপসহাকারি প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শারমিন আক্তার, উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা শফি উদ্দিনসহ প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা, কর্মচারী ও দুগ্ধ খামারীরা অংশ নেয়। 

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীর চত্ত¡রে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে আলোচনা সভায় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের প্রকল্প পরিচালক ও বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোঃ মিজানুর রহমান। 

এসময় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ বশির আহমেদ। 

আলোচনা পরবর্তীতে এআইএফ-২ প্রকল্পের আওতায় চপার মেশিন ও দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও  মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পে উপকারভোগীদের চেক বিতরণ করা হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft