প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ৪:৫৯ পিএম

স্কুলে যাওয়ার পথে স্থানী মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে নিয়মিত বিরক্ত করা, অশালীন কথাবার্তা বলা, বিনা অনুমতিতে মুঠোফোনে ভিডিও ধারণ করাসহ নানাভাবে স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের হাজীরখীল গ্রামের ২ যুবককে অর্থদন্ড দেওয়া হয়েছে।
৩১ মে একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ আসিফ ও শামসুল আলম বাবুলের ছেলে মোহাম্মদ মুন্নাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড প্রদান করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি।
ইউএনও বলেন, ইভটিজিংয়ের অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে দণ্ডবিধি, ১৮৬০ এর ৫০৯ ধারা লংঘনের অপরাধে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এবং তারা এ ধরনের অপরাধ আর করবেনা মর্মে মৌখিক মুচলেকা প্রদান করে।