ফেনীতে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে কর্মশালা
ফেনী প্রতিনিধি :
প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ৪:৩৭ পিএম


ফেনীতে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, বাস্তবায়নে চ্যালেঞ্জ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুন) ফেনী গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল-হাসান এর সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থানীয় সরকার (অতিরিক্ত দায়িত্ব) চট্টগ্রাম বিভাগের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুুরুল ইসলাম, পিবিআই ফেনীর পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা। 

কর্মশালায় ১০টি গ্রুপে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগের বাস্তবায়ন চ্যালেঞ্জ নিয়ে দলভিত্তিক সুপারিশ প্রনয়ন করেন কর্মশালায় অংশগ্রহনকারীবৃন্দ।

কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহয়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ বিষয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft