বাউফলে বিধবা নারীকে দল বেঁধে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ৪:২৬ পিএম


পটুয়াখালীর বাউফলে বিধবা এক নারীকে দল বেঁধে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বেলা ১১টায় উপজেলার কেশবপুর ইউনিয়নে তালতলি বাজারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক এস এম মাইনুল ইসলাম, আতিক ফয়সাল, ফিরোজ আলম, ইছাহাক মাষ্টার প্রমুখ। এসময় বক্তারা ধর্ষনে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ কঠোর শাস্তির দাবী জানান। 

স্থানীয়রা জানায়, কেশবপুর ইউনিয়নের পূর্ব ভড়িপাশা গ্রামের এ বিধবা নারীকে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি ঘরে ঢুকে তাকে পালাক্রমে ধর্ষণ করেন। শনিবার বিকাল ৫টায় ওই বিধবা বাউফল থানায় উপস্থিত হয়ে তাকে ধর্ষণের অভিযোগ করেন। ধর্ষিতার ছেলে অভিযোগ করেন, তার মা ধর্ষনকারীদের চিনতে পারলেও রহস্যজনক কারণে পুলিশ এজাহারে তাদের নাম অর্ন্তভূক্ত করেননি। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-মামুন বলেন, এ ঘটনায় শনিবার রাত ১২টার পরে ৪-৫জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা রজু করেছে ওই নারী। তাকে রবিবার মেডিকেল টেস্টের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft